প্রাইভেসী পলিসি (Privacy Policy)
পণ্যপার্ক (Ponnopark) আপনার ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং গোপনীয়তা বজায় রাখতে সম্পূর্ণ দায়বদ্ধ। আমাদের ওয়েবসাইটে কেনাকাটা করার সময় আপনার তথ্য কীভাবে সংগ্রহ ও ব্যবহার করা হয়, তা নিচে স্পষ্ট করা হলো:
১. সংগৃহীত তথ্যসমূহ: অর্ডার সফলভাবে সম্পন্ন করার জন্য আমরা আপনার নাম, ডেলিভারি ঠিকানা, মোবাইল নম্বর এবং ইমেইল অ্যাড্রেস সংগ্রহ করে থাকি।
২. তথ্যের ব্যবহার: আপনার সংগৃহীত তথ্য শুধুমাত্র অর্ডার প্রসেসিং, পণ্য ডেলিভারি নিশ্চিত করা, কাস্টমার সার্ভিস প্রদান এবং আমাদের নতুন অফার বা আপডেট জানানোর কাজে ব্যবহার করা হয়।
৩. তথ্য শেয়ারিং (Data Sharing): আমরা আপনার কোনো ব্যক্তিগত তথ্য কোনো তৃতীয় পক্ষ (Third Party) বা অন্য কারো কাছে বিক্রি বা শেয়ার করি না। তবে পণ্য আপনার ঠিকানায় পৌঁছে দেওয়ার সুবিধার্থে শুধুমাত্র আপনার নাম, ঠিকানা ও ফোন নম্বরটি আমাদের নিবন্ধিত কুরিয়ার পার্টনারের সাথে শেয়ার করা হয়।
৪. তথ্যের নিরাপত্তা: আপনার দেওয়া তথ্যের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আধুনিক এনক্রিপশন ও সিকিউরিটি মেজার্স ব্যবহার করে থাকি।
